Skip to content

গাজীপুরে বিউটি পার্লারসহ বিভিন্ন দোকানে ভ্রাম্যমান আদালতের জড়িমানা

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: আজ বৃহস্পতিবার গাজীপুর জেলা প্রশাসকের নির্দেশে শিববাড়ি থেকে হাড়িনাল পর্যন্ত বিভিন্ন দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিভিন্ন অনিয়ম ও অপরাধে জড়িমানা আদায় করা হয়েছে।
ওজনে কারচুপি, নোংরা পরিবেশে গুড়া মশলা তৈরী, বিউটি পার্লারে মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী দ্রব্য ব্যবহার ইত্যাদি অপরাধে হাড়িনাল বাজার ও জোড়পুকুর বাজারের বিভিন্ন দোকানে, শিববাড়ি মোড়ের সুপার টাংগাইল সুইটমিট, জোড়পুকুর এলাকার ফ্লোরা রূপসজ্জা ও মডার্ণ বিউটি পার্লার বিভিন্ন অংকের জরিমানা আদায় করা হয়েছে।
এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া ইয়াসমিন। তিনি বলেন, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫