মীর মাসুদ করিম
কাপাসিয়া ব্যুরো ॥
গাজীপুর: গাজীপুরের এসপি শামসুন্নাহার পিপিএম বলেছেন, অপরাধীরা যত শক্তিশালী এবং তাদের হাত যত লম্বা হউক না কেন, কাউকেই ছাড় দেয়া হবে না। সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করতে জনপ্রতিনিধিদের সাথে নিয়ে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানো হবে। তৃণমূল জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সহযোগিতা পেলে নিশ্চয়ই তা সম্ভব। এলাকার যে কোন সমস্যা আপনাদেরই সমাধান করতে হবে, তবে এ ব্যাপারে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোহিতা করা হবে।
তিনি আজ রবিবার বিকালে কাপাসিয়া থানার ‘ওপেন হাউজ-ডে’ তে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিকের পরিচালনায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ¦ খন্দকার আজিজুর রহমান পেরা, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাকছুদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি মুহম্মদ শহীদুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ দত্ত, উপজেলা পুলিশিং সভাপতি আব্দুল কবির মাষ্টারসহ প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, কমিউনিটি পুলিশ, বিভিন্ন স্কুল, কলেজ মাদরাসার শিক্ষক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য, আলেম-ওলামা, মসজিদের ইমাম, ব্যবসায়ী প্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসপি শামসুন্নাহার আরো বলেন, যুব সমাজকে কাজে লাগিয়ে মাদক নির্মূল করতে হবে। চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানী, মাদক, নারী নির্যাতন, ইভটিজিংসহ সকল অপ-কর্ম দূর করতে সকলের ঐক্যবদ্ধ পদক্ষেপ দরকার। বিশেষ করে সামনে নির্বাচন, কেউ যদি রাজনীতির নামে অপ-তৎপরতা না চালায় সেই দিকে নজর রাখতে স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি আহবান জানান।
অপরাধীরা যত শক্তিশালী হউক, কাউকে ছাড় দেয়া হবে না: এসপি শামসুন্নাহার
আপডেট :September 30, 2018
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
