Skip to content

‘হেলিকপ্টারে ভারতীয় আর্মি গুলি করেছে’

আন্তর্জাতিক ডেস্ক ॥

ঢাকা: ভারত ও পাকিস্তানের দীর্ঘদিনের বিরোধ কাশ্মীর ঘিরে। বিতর্কিত এ সীমান্তেই নতুন করে ছড়াচ্ছে উত্তেজনা। ভারতীয় সামরিক বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন পাকিস্তান কাশ্মীর প্রধান। তার ভাষ্য অনুযায়ী, ভারতীয় সামরিক বাহিনী তার হেলিকপ্টারে গুলি করেছে।

রোববার (৩০ সেপ্টেম্বর) পাকিস্তান নিয়ন্ত্রণাধীন আজাদ কাশ্মীরের প্রধান ফারুক হায়দার খান এ অভিযোগ তোলেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

১৯৪৭ সালে পৃথক হওয়ার পর থেকে কাশ্মীর নিয়ে বিবাদ তৈরি হয় পাকিস্তান ও ভারতের। যা এখনও বিদ্যমান। মুসলিম অধ্যুষিত এ অঞ্চলটি প্রতিবেশি দেশ দু’টির মধ্যে ভাগ হয়ে গেছে। পুরো ক্শ্মীর দখলে পারমাণবিক শক্তিধর দেশ দুটি কয়েকবার যুদ্ধেও জড়িয়েছে।

আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী ফারুক হায়দার খান অভিযোগ করেন, দেশ দুটির সীমান্ত লাইন অব কন্ট্রোলে তার বেসামরিক হেলিকপ্টারে গুলি চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

বিবৃতিতে হায়দার খান বলেন, ভারতীয় সেনাবাহিনী গুলি করেছে কারণ তারা দেখাতে চেয়েছে পাকিস্তান আকাশসীমা লঙ্ঘন করেছে। কিন্তু গুলি চালানোর সময় হেলিকপ্টারটি পাকিস্তানের আকাশসীমায় ছিলো।

এদিকে ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দেভেন্দ্র আনান্দ বলেন, পাকিস্তানের হেলিকপ্টারটি লাইন অব কন্ট্রোলের পাশে ভারতীয় আকাশসীমায় ঢুকে পড়ে।

সম্প্রতি ভারত ও পাকিস্তান উভয় দেশ লাইন অব কন্ট্রোলে সহিংসতা ও বোমাবর্ষণের মতো ঘটনা ঘটায়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫