Skip to content

আফগান লিগে তামিম-মুশফিকের দলের ম্যাচের সময়সূচি

স্পোর্টস ডেস্ক ॥

প্রথমবারের মতো মাঠে গড়াতে যাচ্ছে আফগান প্রিমিয়ার লিগ। আগামী ৫ অক্টোবর থেকে ২১ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে চলবে এই টুর্নামেন্টটি। বিশ্বের নন্দিত অনেক তারকা খেলবেন এই টুর্নামেন্টে, যাদের মধ্যে আছে বাংলাদেশের তামিম ইকবাল আর মুশফিকুর রহীমের নামও।

এবারের আফগান প্রিমিয়ার লিগে খেলবে মোট পাঁচটি দল। মজার ব্যাপার হলো, তামিম আর মুশফিককে নিয়েছে একই দল। তাদের দলের নাম নাঙ্গরহার। যে দলে আছেন আন্দ্রে রাসেল, মুজিব উর রহমান, মোহাম্মদ হাফিজের মতো তারকা।

আফগান লিগে মোট ২৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ২০টি ম্যাচ হবে গ্রুপর্বে, যেখানে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুইবার করে খেলবে। এরপর দুটি সেমিফাইনাল এবং সবশেষে ফাইনাল। সবগুলো ম্যাচের ভেন্যুই শারজাহ ক্রিকেট স্টেডিয়াম।

আসুন এক নজরে দেখে নেয়া যাক তামিম-মুশফিকের দল নাঙ্গরহার কোনদিন কার বিপক্ষে খেলবে…

০৬ অক্টোবর- নাঙ্গরহার বনাম কান্দাহার
০৭ অক্টোবর-নাঙ্গরহার বনাম পাকতিয়া
০৯ অক্টোবর- নাঙ্গরহার বনাম কাবুল
১১ অক্টোবর-নাঙ্গরহার বনাম বালখ
১২ অক্টেবর-নাঙ্গরহার বনাম কাবুল
১৩ অক্টোবর-নাঙ্গরহার বনাম কান্দাহার
১৪ অক্টোবর-নাঙ্গরহার বনাম পাকতিয়া
১৭ অক্টোবর-নাঙ্গরহার বনাম বালখ

১৯ অক্টোবর-প্রথম সেমিফাইনাল
২০ অক্টোবর-দ্বিতীয় সেমিফাইনাল

২১ অক্টোবর-ফাইনাল

*সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫