Skip to content

কফি উইথ করণ : নতুন সিজনের প্রথম অতিথি আলিয়া ভাট ও দীপিকা

বিনোদন ডেস্ক ॥

আবারও শুরু হচ্ছে ‘কফি উইথ করণ’। আগামী ২১ অক্টোবর শুভ উদ্বোধন হবে ‘কফি উইথ করণ’র ষষ্ঠ সিজন। আর তার আগে অতিথি তালিকা নিয়ে শুরু হয়েছে জল্পনা। কখনও নাম এসেছে আনুষ্কা শর্মা-বিরাট কোহলির আবার কখনও প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের। তবে সমস্ত জল্পনায় জল ঢাললেন স্বয়ং করণ জোহর।

এক টুইট বার্তায় করণ জোহর জানিয়েছেন, কফি উইথ করণ সিজন সিক্সের প্রথম অতিথি দীপিকা পাড়ুকোন ও আলিয়া ভাট। টুইটে তিনি লিখেন, ‘দ্য ফার্স্ট কাপ অব কফি ইজ অল অ্যবাউট গার্ল পাওয়ার।’

কফি উইথ করণের গত সিজনগুলোতে দীপিকা এসেছিলেন সোনম কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া, শাহরুখ খান ও ফারহা খানের সঙ্গে। সোনমের সঙ্গে তার যুগলবন্দি অনেক বিতর্কও ডেকে এনেছিল কারণ।

এছাড়া আলিয়া ভাট কফি উইথ করণে এসেছিলেন বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রা, পরিণীতি চোপড়া এবং শাহরুখ খানের সঙ্গে। আর এ সেই বিখ্যাত শো, যেখানে জিকে রাউন্ডে অদ্ভুত সব উত্তর দিয়ে ট্রোলড হয়েছিলেন হাইওয়ে গার্ল।

২০০৪ সালে এ শো শুরু হওয়ার পর থেকেই জনপ্রিয়তা বাড়তে থাকে। কফি কুইজ ও র্যাপিড ফায়ার রাউন্ড সকালের কাছে ভীষণ জনপ্রিয়। এ ছাড়া বলিউড ফ্যানেদের কফি উইথ করণ যে সবচেয়ে প্রিয় টক শো তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫