Skip to content

টঙ্গীতে ফ্যান কারখানায় বিস্ফোরণে নিহত ২

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: টঙ্গীতে ন্যাশনাল ফ্যান কারখানায় বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন; এছাড়া আহত হয়েছেন অন্তত ৩৫ জন।

টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. আশিকুর রহমান জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কারখানার ভেতরে হিট চেম্বারে এই বিস্ফোরণ ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

হতাহতদের টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।

হাসপাতালের চিকিৎসক রায়েয়া বিনতে রিয়াজ বলেন, তাদের হাসপাতালে ওই কারখানার অন্তত ৩৫ জনকে আনা হয়। তাদের মধ্যে দুইজন নিহত।

“আর ১০ জনকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাছাড়া আটজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।।

অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে তিনি জানান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫