Skip to content

আগাম জামিন নিতে মির্জা ফখরুলসহ সিনিয়র নেতারা হাইকোর্টে

বাংলাভূমি ডেস্ক ॥
রাজধানীর হাতিরঝিল থানায় পুলিশের কাজে বাধা ও নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় আগাম জামিন নিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলসহ কয়েকজন সিনিয়র নেতা হাইকোর্টে গেছেন। বুধবার সকালে তারা হাইকোর্টে যান। এর আগে ১ অক্টোবর মহাসিচব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ও নজরুল ইসলাম খানসহ অর্ধশতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। হাতিরঝিল থানার এসআই শফিকুল ইসলাম বাদী মামলাটি করেন। মামলা নম্বর ৩/১৪৪।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, রোববার রাত ৮টা ২৫ মিনিটের দিকে মগবাজার রেলগেট এলাকায় আসামিরা বেআইনিভাবে সংঘবদ্ধ হয়ে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পুলিশের কর্তব্য কাজে বাধা দেন। পুলিশকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে গুরুতর জখম করেন। যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেন। হাতিরঝিল থানার ওসি আবু মো. ফজলুল করিম যুগান্তরকে বলেন, ঘটনাস্থল থেকে ঢাকার বিভিন্ন থানা ও ওয়ার্ডের এবং বাইরের নেতাকর্মীসহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫