Skip to content

গান্ধীর প্রতিকৃতি চশমা ছাড়াই ১৮ বছর!

আন্তর্জাতিক ডেস্ক ॥

ঢাকা: মোহনদাস করমচাঁদ গান্ধী। যিনি মহাত্মা গান্ধী বা বাপু নামেও বিশ্বজুড়ে পরিচিত। যে নামেই ডাকা হোক ভারতের জাতির জনকের এক চিরপরিচিত প্রতিকৃতি আমাদের মগজে গেঁথে আছে। যার মধ্যে রয়েছে তার সেই গোল ফ্রেমের চশমা ও লাঠি।

কিন্তু ১৮ বছর ধরে সেই গোল ফ্রেমের চশমা ছাড়াই রয়েছে গান্ধীর একটি প্রতিকৃতি। ভারতের চাণক্যপুরিতে গান্ধীর প্রতিকৃতি ‘গিয়ারা মূর্তি’র গোল ফ্রেমের চশমা চুরি হয়ে যাওয়ার পর আর তা সংযুক্ত করা হয়নি। এভাবেই কেটে গেছে ১৮টি বছর।

মঙ্গলবার (০২ অক্টোবর) উদযাপিত হলো গান্ধীর ১৪৯তম জন্মবার্ষিকী। এর সঙ্গে চাণক্যপুরির সেই প্রতিকৃতিতে গোল ফ্রেমের চশমা ছাড়াই যোগ হলো আরও একটি বছর।

দেশটির জাতির জনকের প্রতিকৃতির চশমা চুরি হওয়ার পর এটি সংযুক্ত করার আর কোন উদ্যোগই নেওয়া হয়নি। দিল্লি পুলিশ এ নিয়ে শুধু একটি ডায়েরি করেছে।

১৯৯৯ সালের ডিসেম্বরের এক সকালে মাদার তেরেসা ক্রিসেন্ট লনের মালি হঠাৎ লক্ষ্য করেন গান্ধীজীর বিখ্যাত সেই প্রতিকৃতিটি অন্যরকম দেখাচ্ছে। পরে তিনি বুঝতে পারেন খোয়া গেছে গোল ফ্রেমের চিরপরিচত চশমা। পরে তিনি ঘটনাটি দিল্লি পুলিশকে জানান।

৫৬ বছর বয়সী মনোহর লাল গোসাই নামের সেই মালি বলেন, চশমাটি পাথর দিয়ে আটকিয়ে প্রতিকৃতিতে সংযুক্ত ছিল। সে জায়গাটি ভেঙে এটি চুরি করা হয়। এর বেশি কিছু আমার মনে নেই। এ তো অনেক দিন আগের ঘটনা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫