Skip to content

বাংলাদেশে নিষিদ্ধ হচ্ছে ‘খাত’

স্টাফ রিপোর্টার ॥

সম্প্রতি ‘গ্রিন টি’ নামে আমদানি হওয়া নতুন মাদক ‘খাত’ বা ‘এনপিএস’কে সরকারিভাবে নিষিদ্ধ ঘোষণার উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। সম্প্রতি এ সংক্রান্ত একটি প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে সংস্থাটি।

বুধবার রাজধানীর তেজগাঁওয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে একথা বলেছেন সংস্থার মহাপরিচালক মো. জামাল উদ্দীন আহমেদ।

তিনি বলেন, ‘খাত’ বা এনপিএস একটি ভয়াবহ মাদক। বিশ্বব্যাপী মাদকের তালিকায় এনপিএস বা খাতকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাংলাদেশে একে নিষিদ্ধ ঘোষণা করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। কিছুদিনের মধ্যেই খাতকে নিষিদ্ধ ঘোষণা করবে সরকার।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫