Skip to content

লুক বদলে নতুন নায়িকার সঙ্গে বাহুবলী খ্যাত প্রভাস

বিনোদন ডেস্ক ॥

‘বাহুবলী টু’ সিনেমা দিয়ে ভারতীয় সিনেমার মেগাস্টার হিসেবে খ্যাতি পেয়েছেন নায়ক প্রভাস। দক্ষিণী পরিচালক এস এস রাজামৌলির সিনেমা ব্লকবাস্টার হওয়ার পর ‘সাহো’-র শুটিং শুরু করেন তিনি মজার ব্যাপার হল এই সিনেমার পরে আরও একটি নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন প্রভাস। নতুন ছবিটি পরিচালনা করবেন রাধা কৃষ্ণ কুমার।

এরই মধ্যে এই সিনেমার জন্য নিজেকে তৈরি করছেন প্রভাষ। ‘রোম্যান্টিক’ গল্প নিয়েই তৈরি হবে রাধা কৃষ্ণ কুমারের এই সিনেমা। প্রভাসের সঙ্গে এই সিনেমায় অভিনয় করবেন পূজা হেগড়ে। হৃত্বিকের ‘মহেঞ্জোদারো’-র নায়িকার সঙ্গেই এই সিনেমায় জুটি বাধছেন প্রভাস। যা নিয়ে বলিউডেরও আগ্রহের অন্ত নেই।
প্রসঙ্গত, রাধা কৃষ্ণ কুমারের এই সিনেমায় পূজার সঙ্গে জুটি বাঁধলেও, ‘সাহো’-তে দক্ষিণী সুপারস্টারের বিপরীতে রয়েছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। কিন্তু সে যাই-ই হোক না কেন, প্রভাসের আগামী সিনেমার জন্য নতুন লুকের কথা ভাবা হচ্ছে। নতুন লুকে আবারও সবাইকে চমকে দিবেন প্রভাস।

সম্প্রতি প্রভাসের ফ্যান ক্লাবের তরফে একটি ছবি শেয়ার করা হয়। যেখানে ‘ক্লিন শেভড’ প্রভাসকে দেখা যাচ্ছে। এই লুক ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫