Skip to content

কালিয়াকৈরে আওয়ামীলীগ মনোনয়ন প্রত্যাশীর গণসংযোগ

কালিয়াকৈর ব্যুরো ॥
গাজীপুর: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার আজ শুক্রবার দিনব্যাপী ব্যাপক গণসংযোগ করেছেন। গাজীপুর-১ আসনের প্রার্থীর মনোনয়নের জন্য তিনি গাজীপুর সিটি করপোর্রেশনের লোহাকুর এলাকায় গণসংযোগ করেন। উপজেলা আাওয়ামীলীগ, যুবলীগ, মহিলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ সময় তার সাথে ছিলেন।
জানা যায়, নৌকার প্রার্থী প্রত্যাশী কামাল উদ্দিন সিকদার ছাত্র জীবন থেকে আওয়ামীলীগ সংগঠনের সাথে জড়িত। তিনি দাবী করেন স্বাধীনতার পর ৩৬ বছরেও কালিয়াকৈর থেকে কোন আাওয়ামীলীগের দলীয় মনোনয়ন দেওয়া হয়নি। তিনি কালিয়াকৈর মা মাটি মানুষের একজন নেতাকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে মনোনয়নের জন্য প্রধানমন্ত্রী দলের সভাপতির কাছে আবেদন জানান। ওই এলাকায় গণসংযোগ শেষে আজ শুক্রবার জুম্মার নামাজের পর লোহাকুর হযরত শাহ লোহা আলী(রঃ) বাগদাদিয়ার মাজার শরীফ চত্বরে এক পথসভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা যুবলীগের যুগ্ম আাহবায়ক সেলিম আাজাদ, মহিলা ভাইসচেয়ারম্যান নার্গিস আক্তার, পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মজিবর রহমান ইয়াছিন, গাজীপুর মহানগরীর ২নং ওয়ার্ডের কাউন্সিলর মোনতাজ আলী, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর সাইজউদ্দিন মোল্লা প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫