Skip to content

রাশিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক ॥
রাশিয়ায় দুই বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৭ জন। মস্কো থেকে ১৮০ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলীয় একটি হাইওয়েতে ওই দুর্ঘটনা ঘটেছে।

আঞ্চলিক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ভেদিম লেভাসিন বলেন, একটি মিনিবাসের সঙ্গে একটি বড় বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। তেভেরা শহরের কাছে ওই দুর্ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে। লেভাসিন জানিয়েছেন, দুর্ঘটনায় ১৩ জন প্রাণ হারিয়েছে।

জরুরি মন্ত্রণালয় এবং স্থানীয় ট্রাফিক পুলিশ জানিয়েছে, লিয়াস বাসের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ফর্ড মিনিবাসের যাত্রীরা নিহত হয়েছে।

দুর্ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পরপরই সেখানে পৌঁছায় উদ্ধারকারী দল। আঞ্চলিক গভর্নর ইগোর রুদেনিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫