Skip to content

নানার বিরুদ্ধে থানায় হেনস্তার অভিযোগ তনুশ্রীর

বিনোদন ডেস্ক ॥

তনুশ্রী দত্ত যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন নানা পাটেকারের বিরুদ্ধে। তা নিয়ে গোটা বলিউড উত্তাল। কিন্তু নানা পাটেকারের বিরুদ্ধে কেন আইনি পদক্ষেপ নিচ্ছেন না তনুশ্রী সে প্রশ্নও কদিন ধরে ঘুরপাক খচ্ছিল। অবশেষে শনিবার (৬ অক্টোবর) নানা পাটেকার এবং বিখ্যাত কোরিওগ্রাফার গণেশ আচারিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন তনুশ্রী।

২০০৮ সালের ঘটনায় ওশিয়ারা থানায় এ অভিযোগ দায়ের করেন ‘আশিক বানায়া আপনে’-খ্যাত বাঙালি এ অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ১০ বছর আগে ‘হর্ন ওকে প্লিস’ ছবির সেটের একটি তিক্ত ঘটনার কথা শেয়ার করেন বলিউডের এক সময়ের হার্টথ্রব তনুশ্রী দত্ত। প্রাক্তন বি-টাউন সেনসেশন এ বঙ্গ তনয়া জানান, ‘হর্ন ওকে প্লিস’ একটি গানের শুটিংয়ে নানা পাটেকারের সঙ্গে একটি ঘনিষ্ট দৃশ্য ছিল তার। সে সময়ই সবার সামনে তাকে হেনস্তা করেন নানা। ঘটনাটি সবার চোখের সামনে হলেও কেউ এর প্রতিবাদ করেননি বলেও অভিযোগ করেন অভিনেত্রী।

আর সেই অভিযোগ জানাতে গিয়ে তনুশ্রী বলেছিলেন, এ ঘটনার পর অভিযোগ করতে চাইলেও মহারাষ্ট্র নবনির্মাণ পার্টির কর্মীদের কারণে তখন ভয়ে কোনো অভিযোগ করেননি। নানা পাটেকর ওই পার্টির রাজনীতি করেন বলেই ভয় পেয়েছিলেন তিনি।

এদিকে নানা পাটেকারের বিরুদ্ধে তনুশ্রীর যৌন হেনস্তার অভিযোগে বেজায় ক্ষেপেছেন পার্টির প্রেসিডেন্ট সুমান্ত দাশ। এমন অভিযোগ মিথ্যা দাবি করে ৫০০ কোটি রুপির মানহানির মামলা দায়ের করেছেন এ অভিনেত্রীর বিরুদ্ধে। জানিয়েছেন অভিযোগ প্রমাণ করতে না পারলে ক্ষমাও চাইতে হবে তাকে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫