Skip to content

এক দলীয় শাসনের সকল আয়োজন সম্পন্ন : মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার ॥
ডিজিটাল আইন নিয়ে সরকারের বিষোদগার করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার একদলীয় শাসনের সকল আয়োজন সম্পন্ন করেছে। মঙ্গলবার রাজধানীর গুলশানের একটি হোটেলে ডিজিটাল নিরাপত্তা আইন শীর্ষক মতবিনিময় সভায় সভাপতিত্বের বক্তব্যের শুরুতেই তিনি একথা বলেন।

ফখরুল বলেন, সরকার মুক্তিযুদ্ধের স্বপ্নকে ধূলিসাৎ করেছে। গণমানুষের স্বপ্ন, বাকস্বাধীনতাকে হত্যা করা হয়েছে। আমরা উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে উপলব্ধি করছি- দেশের মানুষের সকল স্বপ্নগুলোকে ভেঙ্গে দেয়া হয়েছে। তিনি বলেন, মুক্তিযুদ্ধের স্বপ্ন ছিল, বহুমাত্রিক গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে। কিন্তু আজ এগুলো পুরোপুরি ধবংস করে একটি দলের শাসন প্রতিষ্ঠার জন্য সকল আয়োজন সম্পন্ন। মতবিনিময় সভায় বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত আছেন। সভা এখনও চলছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫