Skip to content

‘সিঁথির ঢাকায় ফেরার খবর ভিত্তিহীন’

বাংলাভূমি ডেস্ক ॥

খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথির ঢাকায় ফেরার খবরকে ভিত্তিহীন বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান। বৃহস্পতিবার সকালে জাগো নিউজকে এ কথা জানান তিনি।

একটি গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হয়েছে, চিকিৎসাধীন কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে লন্ডন থেকে ঢাকায় ফিরছেন কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি।

এ নিয়ে কেউ কেউ সামাজিক মাধ্যমে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান এবং তার স্ত্রী জোবাইদা রহমানের লন্ডন এয়ারপোর্টের ছবিও পোস্ট করেছেন। তাতে লেখা হয়, ‘কারাগারে অসুস্থ (চিকিৎসাধীন) সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন প্রয়াত আরাফাত রহমানের স্ত্রী। তাকে বিদায় জানাতে উপস্থিত দেশ নায়ক তারেক রহমান ও তার সহধর্মিণী জোবাইদা রহমান।’

গতকাল লন্ডন মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি ময়নুল ইসলামও একটি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তবে খোঁজ নিয়ে জানা গেছে, শর্মিলা রহমান সিঁথি এখনও ঢাকায় পৌঁছাননি।

এ বিষয়ে শায়রুল কবীর খানের কাছে জানতে চাইলে তিনি জাগো নিউজকে বলেন, ‘এ ধরনের খবর আমার জানা নেই। এটা সম্পূর্ণ ভিত্তিহীন একটা খবর।’ জাগো নিউজ

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫