Skip to content

পুরান ঢাকায় বিএনপির বিক্ষোভ

স্টাফ রিপোর্টার ॥
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল ১০টায় ঢাকা মহানগর দায়রা জজ আদালত মোড় থেকে মিছিল করেছে বিএনপি। এতে নেতৃত্ব দেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মিছিলে অংশ নেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট নিপূণ রায় চৌধুরীসহ ঢাকা মহানগর দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

গতকাল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দের বিরুদ্ধে অন্যায় এবং চক্রান্তমূলকভাবে সাজা প্রদানের প্রতিবাদে নেতাকর্মীরা সোচ্চার কন্ঠে মিছিলে আওয়াজ তোলেন। তারা অবিলম্বে এই ফরমায়েশি রায় প্রত্যাহারের দাবিতেও মূহুর্মূহু শ্লোগান দেন। মিছিলটি সিএমএম কোর্টের কাছাকাছি গিয়ে শেষ হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫