Skip to content

গাজীপুরে শিশুকে অপহরণের পর হত্যা

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকা থেকে আব্দুল্লাহ আল নোমান (৬) নামে এক শিশুকে অপহরণের পর হত্যা করা হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) দুপুরে গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানার গাজীপুরা এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত নোমান গাজীপুর সদর থানার বানিয়ারচালা এলাকার লোকমান হোসেনের ছেলে।

টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সোহরাব হোসেন জানান, বুধবার বিকেলে নোমানকে অপহরণ করে ভাড়াটিয়া বাবুল হোসেন। পরে তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, মুক্তিপণের টাকা না দিয়ে নোমানের পরিবার জয়দেবপুর থানায় অভিযোগ দেয়। পরে পুলিশ বৃহস্পতিবার সকালে বাবুল হোসেনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। এ সময় বাবুল পুলিশের কাছে স্বীকারোক্তি দেন এবং মরদেহের সন্ধান জানান। ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে শিশুটিকে হত্যা করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫