Skip to content

আ.লীগের আচরণে ‘সন্ত্রাসের’ চিহ্ন দেখছেন রিজভী

স্টাফ রিপোর্টার ॥
বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বরাবরই সন্ত্রাসের উর্বর জমি হচ্ছে আওয়ামী লীগ। তাদের বক্তৃতা, আচরণ, দেশ শাসন সর্বত্রই রক্তাক্ত সন্ত্রাসের চিহ্ন দৃশ্যমান। আওয়ামী সন্ত্রাসের ধারা জেনেটিক্যাল। তারা শুধু গুম, খুন আর ক্রসফায়ারের ব্যাপক বিস্তার ঘটাতে আইন আদালতকে গড়ে তুলেছে রাষ্ট্রীয় টেররিজমের হাতিয়ার হিসেবে।

আজ নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ২১শে আগষ্ট বোমা হামলা মামলায় বিরোধী দলের প্রতি সরকারের আচরণ নিয়ে উচিৎ-অনুচিতের নানা বিষয় রায়ের পর্যবেক্ষণে তুলে ধরা হয়েছে, সেখানে কিন্তু বিরোধী দলের নেতাকর্মীদের হত্যার হুমকি দেয়া উচিৎ কিনা সেটা উল্লেখ করা হয়নি। ‘তোমরা চুড়ি পরে থাকো, আমাদের ১টা মারলে ওদের ১০ জনকে মারতে হবে’-বিরোধী দলের প্রতি এই বিপজ্জনক হুমকি কি একজন প্রধানমন্ত্রী দিতে পারেন ? ওবায়দুল কাদের সাহেবকেও বলতে চায়-বর্তমান প্রধানমন্ত্রীর এই বক্তব্য কি ‘বিশ্ব শান্তি সম্মেলনের বাণী’ ?

তিনি অভিযোগ করেন,বিএনপি চেয়ারপার্সনের ব্যক্তিগত কর্মকর্তা এ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে অনেকবার চিকিৎসা থেকে বঞ্চিত করে অবশেষে বিএসএমএমইউ-তে ভর্তি করানো হলেও মাত্র কয়েকদিনের ব্যবধানে কোন পরীক্ষা-নিরীক্ষা না করেই কারাগারে ফেরত পাঠানো হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫