Skip to content

পর্তুগাল রোনালদো ছাড়াই দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক ॥
প্রীতি ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ৩-১ গোলের সহজ জয় পেয়েছে পর্তুগাল। ক্লাবকে বেশি সময় দিতে এই ম্যাচে রোনালদো খেলেননি।
২০১৬ ইউরো জয়ী পর্তুগাল জিতেছে স্কটল্যান্ডের দুর্বল ডিফেন্সের সুযোগ নিয়ে।
স্কটল্যান্ডের গ্লাসগোতে প্রথমার্ধের ৪৩ মিনিটে এগিয়ে যায় পর্তুগাল। গোল করেন হেলডের কস্তা।
৭৪তম মিনিটে হেডে ব্যবধান দ্বিগুণ করেন ২০১৬ ইউরো ফাইনালে জয়সূচক গোল করা এডের। আর ৮৪তম মিনিটে জোরালো শটে দূরের পোস্ট দিয়ে দলের তৃতীয় গোলটি করেন ব্রুমা।
যোগ করা সময়ের তৃতীয় মিনিটে স্বাগতিকদের সান্ত্বনাসূচক গোলটি করেন ফরোয়ার্ড স্টিভেন।
উয়েফা নেশন্স লিগে গত মাসে ইতালির বিপক্ষে জয় পায় পর্তুগাল। এরপর গত সপ্তাহে পোল্যান্ডের মাঠে ৩-২ গোলে জিতেছিল দলটি।
স্কটল্যান্ড হারলেও ভালোই লড়াই করেছে। গোটা ম্যাচে ৪৮ শতাংশ সময় বল ছিল তাদের পায়ে। গোলে শট নেয় পর্তুগালের সমান ১১টি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫