Skip to content

রাজধানীতে এবিটি জঙ্গি গ্রেফতার

বাংলাভূমি ডেস্ক ॥
রাজধানীর পান্থপথ এলাকা থেকে মো. সাঈদ হাসান ওরফে আমির ওরফে শুভ (২৭) নামে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম (আনসারুল্লাহ বাংলা টিম) এর এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
সোমবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে দুইটি মোবাইল ফোনসেট ও একটি কম্পিউটার সিপিইউ উদ্ধার করা হয়েছে।
সিটিটিসি দাবি করছে, আটককৃত সাঈদ আনসারুল্লাহ বাংলা টিমের মিডিয়া উইংয়ের সদস্য। তার সাংগঠনিক নাম আবদুল্লাহ।
মঙ্গলবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের এক বার্তায় এসব তথ্য জানানো হয়।
সিটিটিসির বরাত দিয়ে ডিএমপি জানায়, ‘গ্রেফতারকৃত সাঈদ হাসান আনসার আল ইসলাম (আনসারুল্লাহ বাংলা টিম) এর মিডিয়া উইংয়ের সক্রিয় সদস্য। সে আনসার আল ইসলাম কর্তৃক পরিচালিত-মিডিয়া তয়িফার শহীদ সোলায়মান মিডিয়াসহ অন্যান্য মিডিয়াসমূহের জন্য অনুবাদ, ভিডিও এডিটিং, সাবটাইটেল যোগকরাসহ সংগঠনের সদস্য সংগ্রহ, অনলাইন প্রপাগান্ডা পরিচালনার কাজ করতো।’
চলতি বছরের ২৫ ফেব্রুয়ারির তার বিরুদ্ধে ডেমরা থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়। মঙ্গলবার সাঈদ হাসানকে সেই মামলায় গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫