Skip to content

আমিরাতে ২১ অক্টোবর থেকে চালু হবে নতুন ভিসা পদ্ধতি

আন্তর্জাতিক ডেস্ক ॥
বহু প্রতিক্ষিত আমিরাতের নতুন ভিসা পদ্ধতি ২১ অক্টোবর থেকে কার্যকর হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি এণ্ড সিটিজেনশিপ (এফএআইসি)। নুতন এ ভিসা পদ্ধতি আমিরাতে প্রবাসীদের পরিবার, ভিজিটর ভিসা প্রাপ্তদের ও শিক্ষর্থীদের বিশেষ কিছু সুবিধা প্রদান করবে।

নতুন এই ভিসা পদ্ধতির আওতায় বিধবা এবং তালাকপ্রাপ্ত নারী ও তাদের সন্তানরা এক বছরের ভিসার মেয়াদ বাড়ানোর সুবিধা পাবে। এছাড়া যাদের ভিজিট ভিসা আছে তারা দেশ ছাড়ার আগে সর্বোচ্চ দুইবার ৩০ দিন ভিসার মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করতে পারবেন। তালাকপ্রাপ্ত নারীরা তালাক কার্যকর হওয়ার দিন থেকে এবং বিধবা নারীরা তার স্বামীর মৃত্যুর দিন থেকে এক বছরের জন্য ভিসার মেয়াদ বাড়ানোর সুযোগ দেয়া হবে নতুন এ ভিসা পদ্ধতিতে।

ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি এণ্ড সিটিজেনশিপের পররাষ্ট্র ও বন্দর বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার সাঈদ রাকান আল রশিদি বলেন, বিধবা ও তালাকপ্রাপ্ত নারীদের এ ভিসার জন্য আবেদন করতে কোনও টাকার প্রয়োজন হবে না।

তিনি বলেন, ‘পরিবারের প্রধান কর্মক্ষম ব্যক্তির মৃত্যু কিংবা ছেড়ে চলে যাওয়ার কারণে নারীরা যে সামাজিক এবং অর্থনৈতিক সমস্যার মধ্যে পড়ে, তা থেকে রক্ষা করতেই নারীদের এ সুবিধা দেয়া হচ্ছে।’

এর আগে আমিরাতে বসবাসকারী কোনও নারীকে তার স্বামীর মৃত্যু হলে কিংবা তালাক দিলে সন্তানসহ দেশে ফিরে আসতে হতো। কিন্তু নতুন এই আইনের কারণে এখন তাদেরকে আর আমিরাত ছেড়ে আসতে হবে না। তারা আরও এক বছর সেখানে থাকার সুযোগ পাবে।

আর যাদের কাছে ভিজিট ভিসা আছে তারা দেশটিতে থাকা অবস্থায় ৩০ দিনের ভিসার মেয়াদ বাড়ানোর জন্য দুইবার আবেদন করতে পারবেন। তবে এ সুবিধা পেতে প্রতিবার তাদেরকে ৬০০ দিরহাম খরচ করতে হবে। এছাড়াও আমিরাতে পড়তে যাওয়া শিক্ষর্থীরা নতুন এ ভিসা পদ্ধতির কারণে বেশ কিছু সুযোগ-সুবিধা পাবে।

দেশটিতে এর আগে ভিজিটর ভিসা প্রাপ্তদের তিনমাসের ভিসার মেয়াদ শেষ হলেই এবং পর্যটকদের এক মাসের ভিসার মেয়াদ শেষ হলেই দেশে ফিরে আসতে হতো।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫