Skip to content

আগামী নির্বাচন নিয়ে কোনো নাশকতার আশঙ্কা নেই: ওবায়দুল কাদের

বাংলাভূমি ডেস্ক ॥
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের পদত্যাগ চায় না, কেউ চাইলে সেটি তার ব্যক্তিগত মতামত। এখনি তার পদত্যাগ করতে হবে এমন কিছু হয়নি। কারও ব্যক্তিগত মতামত থাকতে পারে, সবাই সব বিষয়ে এক মত হবে এটা কখনো হয় না।

আজ রাজধানীর সেতুভবনে ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধন সিমলার সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচন নিয়ে কোনো নাশকতার আশঙ্কা নেই। তারপরও যদি কেউ নির্বাচনে নাশকতা করার চেষ্টা করে তার খবর আছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনী জোটে আসতে প্রতিদিনই যোগাযোগ করছে একাধিক রাজনৈতিক দল। এরইমধ্যে আগ্রহ প্রকাশ করা কয়েকটি দলের নাম উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, জোটের রাজনীতির শেষ দেখতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। এখনই মুখ খুলতে চাই না। আমাদের সঙ্গে যোগাযোগ করেছে জাকের পার্টি, সাতটি দলের একটি বাম অ্যালায়েন্স, বাহাদুর শাহ এর ইসলামী ফ্রন্ট। তারা আমাদের অফিসে এসেছেন আমাদের কাছে একটি দাবি রেখে গেছেন, আমাদের সঙ্গে কাজ করতে চান, শামিল হতে চান।

ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে আগামী নির্বাচন নিয়ে কোনো কথা হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায়। আমি বলছি আমরাও অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চাই। আশা করি সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠিত হবে।

ভারতের রাষ্ট্রদূত শ্রিংলা সাংবাদিকদের বলেন ,ভারত আশা করে আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্যমূলক নির্বাচন হবে।

আগামী নির্বাচনে নিয়ে ভারত কোনো সংকট বা আশঙ্কা দেখছেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আগামী নির্বাচনকে সামনে রেখে কোন নাশকতার আশঙ্কা দেখছে না ও ভারত। আমরা আশা করি সবার অংশগ্রহণে সুন্দর একটা নিবার্চন হবে।

এসময় তিনি বলেন, আগামী ২ মাসের মধ্যে ভারত থেকে ৪শত থেকে ৬শ ট্রাক আসবে বাংলাদেশ। বাংলাদেশের সকল মানুষকে দূর্গাপূজার শুভেচ্ছা জানা।

প্রসঙ্গ, গত ১৬ অক্টোবর এক সংবাদ সম্মেলনে ক্ষমতাসীন জোটের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের পদত্যাগ দাবি করেছে ১৪ দল। তিনি আরো বলেছেন, মাহবুব তালুকদার সাংবিধানিক পদে থেকে অসাংবিধানিক কথা বলায় তার দায়িত্ব থেকে সরে যাওয়া উচিত।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫