Skip to content

আজ রাতে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী

বাংলাভূমি ডেস্ক ॥
সৌদি আরবের মক্কায় পবিত্র ওমরাহ পালন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার রাতে ওমরাহ পালন করেন তিনি।

প্রধানমন্ত্রী প্রথমে পবিত্র কাবা শরিফ ‘তাওয়াফ’ করেন এবং পরে তিনি সাফা ও মারওয়া প্রদক্ষিণ করেন।

এ সময় তিনি বাংলাদেশের জনগণের পাশাপাশি সমগ্র মুসলিম উম্মাহ’র অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে প্রার্থনা করেন।

প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও শেখ হাসিনার সঙ্গে থাকা সদস্যরাও ওমরাহ পালন করেন।

এরআগে প্রধানমন্ত্রী স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে সড়ক পথে জেদ্দা থেকে পবিত্র মক্কা নগরীতে পৌঁছান।

তার আগে বুধবার পবিত্র মদিনায় মসজিদ-ই-নববীতে মহানবী হযরত মোহম্মদ (সা.) এর রওজা মোবারক জিয়ারত করেন।

শেখ হাসিনা সৌদি বাদশাহ এবং দু’টি পবিত্র মসজিদের খাদেম সালমান বিন আবদুল আজিজ আল সউদের আমন্ত্রণে মঙ্গলবার সৌদি আরবে পৌঁছান। প্রধানমন্ত্রী আজ রাতে দেশে ফিরবেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫