Skip to content

কালীগঞ্জে বোয়ালী ব্রিজ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী চুমকি

কালীগঞ্জ ব্যুরো ॥
গাজীপুর: কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের সোম খালের উপর বোয়ালী ব্রিজের ১৬ মিটার আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি।
আজ শনিবার সকালে প্রতিমন্ত্রী উপজেলা প্রশাসন ও দলীয় নেতৃবৃন্দদের নিয়ে বোয়ালী ব্রিজটি উদ্বোধন করেছেন। গাজীপুর এলজিইডির বাস্তবায়নে ঠিকাদার মেসার্স হ্যাভেন এন্টারপ্রাইজ ব্রিজটি নির্মাণ কাজ সম্পন্ন করেন। এই সময় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গণি ভূইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মু. মুশফিকুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সোহাগ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী বশির আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য আমিনুল ইসলাম ও হাসান শরীফ খান ববি, গাজীপুর জেলা প্রজন্ম লীগের সভাপতি আব্দুল মতিন, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আরমান রাজ প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫