Skip to content

গাজীপুর-১ আসনের ওয়ার্কার্স পার্টির প্রার্থী আঃ মজিদ

জাহিদুর রহমান বকুল
স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: গাজীপুর-১ (কালিয়াকৈর) সংসদীয় আসনে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী হিসেবে হাতুড়ী প্রতীক নিয়ে আগামী নির্বাচনে মাঠে লড়বেন বলে নিজেকে আত্মপ্রকাশ করেছেন মো: আব্দুল মজিদ।


আজ শনিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে চান্দনা চৌরাস্তা এলাকায় সভা ও প্রচারণা করে তিনি এমপি প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করেন।
আ: মজিদ বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির গাজীপুর জেলার সভাপতি ও বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক।
গাজীপুর মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মামুন হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন গণতান্ত্রিক পাটির্র গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ডা: আবুল কাশেম, ওয়ার্কার্স পার্টির গাজীপুর জেলার সাধারণ সম্পাদক মীর দেলোয়ার হোসেন ও জাতীয় গণতান্ত্রিক দল জাসদের গাজীপুর মহানগরের সভাপতি রাশেদুল হক রানা প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫