Skip to content

এক রাতের বৃষ্টিপাতে তলিয়ে গেছে কাতার

আন্তর্জাতিক ডেস্ক ॥
কাতারের রাজধানী দোহায় এক রাতের বৃষ্টিপাতে ভেসে গেছে বিভিন্ন রাস্তা, ঘরবাড়ি এবং দোকানপাট। শনিবার দোহার বৃষ্টিপাতের কারণে ঐ এলাকার বিশ্ববিদ্যালয়গুলোও বন্ধ করে দেয়া হয়েছে। একদিনের বৃষ্টিপাতেই পুরো শহরটি তলিয়ে গেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসা বিভিন্ন চিত্রে দেখা গেছে।

কাতার ভিত্তিক গণমাধ্যম আলজাজিরার জ্যেষ্ঠ আবহাওয়াবিদ স্টেফ গলটার এক টুইট বার্তায় জানিয়েছেন, শনিবার রাতে যে বৃৃষ্টিপাত হয়েছে তা শহরটির এক বছরের বৃষ্টিপাতের সমান। দোহায় গড় বার্ষিক বৃষ্টিপাত যেখানে ৫৯.৮ মিলিমিটার সেখানে শনিবার রাতেই ৬১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

এদিকে এ ভারী বর্ষনের ফলে কাতার এয়ারওয়েজের বেশ কয়েকটি ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এছাড়াও বেশ কয়েকটি ফ্লাইটের পথ পরিবর্তন করা হয়েছে। এছাড়াও পরিস্থিতি স্বাভাবিক হওয়া না পর্যন্ত সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং বাইরানের ফ্লাইটগুলো বন্ধ থাকবে।

এদিকে এ বন্যার কারণে ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ ক্ষতির মুখে পড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫