বাংলাভূমি ডেস্ক ॥
রাজধানীর হাতিরঝিলের মহানগর সেতুর কাছে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। একজন আহত। আজ মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন ওই দুই যুবক। পুলিশ তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এসআই সুব্রত জানান, দুর্ঘটনার কারণ জানা যায়নি। নিহত ব্যক্তির নাম রেদওয়ানুল কবির (৩০)। আহত ব্যক্তির নাম মো. মিঠুন (৩০)। তাঁদের দুজনের বাড়ি রাজধানীর আদাবর এলাকায়। রেদওয়ানুলের বাবার নাম মান্নান কবির। মিঠুনের বাবার নাম নুরুল হক।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ ভোরে মহানগর সেতুর কাছে রামপুরাগামী একটি মোটরসাইকেলে দুর্ঘটনার শিকার হন তাঁরা। দুজন মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। সকাল সাতটার দিকে পুলিশ তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা সকাল আটটার দিকে রেদওয়ানুলকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, স্বজনদের খবর দেওয়া হয়েছে। লাশ মর্গে রাখা হয়েছে।
রাজধানীর হাতিরঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত
আপডেট :October 23, 2018
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
