Skip to content

পরিচালনায় ফিরলেন ফারুক

বিনোদন ডেস্ক ॥
অভিনেতা হিসেবেই পরিচিত ও জনপ্রিয় ফারুক আহমেদ। সারা বছর তার অভিনীত নাটক, টেলিফিল্ম টেলিভিশনে প্রচার হয়। তবে নাট্য পরিচালক হিসেবেও তার অভিজ্ঞতা রয়েছে।
সেই ধারাবাহিকতায় এবার ধারাবাহিক নাটক পরিচালনা করছেন তিনি। নাটকের নাম ‘মেঘেদের সংসার’। এর গল্পও তার লেখা। সম্প্রতি নাটকের শুটিং শুরু হয়েছে।
শিগগিরই নাটকটি একটি স্যাটেলাইট টেলিভিশনে প্রচার হবে। নাটক পরিচালনা প্রসঙ্গে ফারুক আহমেদ বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন আমি নাটক পরিচালনা করি।
তখন জাহাঙ্গীরনগর থিয়েটারের মাধ্যমে ৮টি মঞ্চ নাটক পরিচালনা করেছিলাম। সেই অভিজ্ঞতা নিয়েই টেলিভিশন নাটক পরিচালনা শুরু করেছি। পাশাপাশি নাটকের গল্প লেখার কাজটিও চালিয়ে যাচ্ছি।
এ বিষয়ে আমি হুমায়ূন আহমেদ ও সেলিম আল দীনকে অনুসরণ করার চেষ্টা করি। এখন থেকে অভিনয়ের পাশাপাশি পরিচালক হিসেবেও নিয়মিত কাজ করার ইচ্ছা আছে।’
এ নাটক ছাড়াও তার পরিচালনার তৃতীয় নাটকের শুটিং হবে আগামী মাসে। এর নাম ‘লাশ’। এটি আগামী ১৬ ডিসেম্বর প্রচার হবে বলে জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, ২০০৯ সালে ‘ডিগবাজি’ শিরোনামের নাটক দিয়ে টেলিভিশন মাধ্যমে নাট্য পরিচালক হিসেবে অভিষেক হয় তার। এদিকে অভিনয় নিয়েও ব্যস্ত রয়েছেন ফারুক। সূত্র: যুগান্তর

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫