Skip to content

রোহিঙ্গাদের সহায়তায় আরো ১৫ মিলিয়ন ইউরো দেওয়ার ঘোষণা ইইউ’র

বাংলাভূমি ডেস্ক ॥
রোহিঙ্গা স্মরণার্থীদের সহায়তায় আরো ১৫ মিলিয়ন ইউরো দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বৈশ্বিক এ সংস্থাটির রোহিঙ্গাদের জন্য দেওয়া সহায়তার পরিমাণ ৬৫ মিলিয়ন ইউরোতে গিয়ে ঠেকেছে বলে জানিয়েছে ঢাকার ইউরোপীয় ইউনিয়ন অফিস।

মঙ্গলবার ঢাকার ইউরোপীয় ইউনিয়ন অফিস থেকে এ তথ্য জানিয়ে বলা হয়, প্রতিশ্রুতির অংশ হিসেবে আরো ১৫ মিলিয়ন ইউরো সহায়তার ঘোষণা দিচ্ছে সংস্থাটি। এ অর্থ কক্সবাজারে রোহিঙ্গাদের উন্নয়ন, নারী সমতা, ঝুঁকি মোকাবিলা, সামাজিক উন্নয়ন খাতে ব্যায় করা হবে। ইউরোপীয় কমিশনের এক সভায় রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত এ অর্থ সহায়তার ঘোষণা দেওয়া হয়।

রোহিঙ্গা সংকট শুরু থেকেই ইউরোপীয় ইউনিয়ন তাদের সহায়তা দিয়ে আসছে। এর আগে গত সপ্তাহে রোহিঙ্গাদের স্বাস্থ্য উন্নয়নে এক দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে। ইইউ’র দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক কার্যালয় থেকে বলা হয়, অনুদানের এই অর্থ কক্সবকাজারের একাধিক শিবিরে আশ্রয় নেওয়া ১১ লাখেরও বেশি রোহিঙ্গাদের চিকিৎসা সেবায় খরচ করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি বারডান জাং রানা বলেন, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের স্বাস্থ্য অধিকার নিশ্চিতে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অনুদানের এই অর্থ জীবন বাঁচানোর প্রাথমিক পরিচর্যায় ব্যয় করা হবে। পাশাপাশি নীপিড়িত এই জনগোষ্ঠীর মৃত্যুর ঝুঁকি কমাতে ভূমিকা রাখবে। রোহিঙ্গা শিবিরে চিকিৎসা সেবায় নিয়োজিত শতাধিকের বেশি দেশি-বিদেশি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ক হিসেবে কাজ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫