কালিয়াকৈর ব্যুরো ॥
গাজীপুর: কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ট্রাকের ধাক্কায় আজমল খান (৩৮) নামে এক পথচারী নিহত হয়েছেন।
শুক্রবার দুপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজমল খান ফরিদপুরের কোতোয়ালি থানার রগুনন্দনপুর এলাকার মৃত জামাল উদ্দিন খানের পুত্র।
সালনা হাইওয়ে থানার সার্জেন্ট মো. শিব মিয়া জানান, সফিপুর এলাকায় বাসা ভাড়ায় থেকে একটি কোম্পানিতে চাকরি করতেন আজমল খান। দুপুরে তিনি সফিপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় জয়দেবপুরগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে শেখ ফজিলাতুননেছা মেমোরিয়াল কেপিজে হাসপাতাল নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আজমল খানকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ট্রাক ও চালককে আটক করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
গাজীপুরে ট্রাকের ধাক্কায় পথচারী নিহত
আপডেট :October 26, 2018
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
