কালিয়াকৈর ব্যুরো ॥
গাজীপুর: কালিয়াকৈরে এক কিশোরী বুদ্ধি প্রতিবন্ধির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত কিশোরী হলো উপজেলা মাথালিয়া এলাকার আব্দুল মতিন মোল্লার কন্যা বুদ্ধিপ্রতিবন্ধি তিন্নি আক্তার(১৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে তিন্নি আক্তারসহ পরিবারের সবাই খাবার শেষে ঘুমিয়ে পড়ে। রবিবার ভোর রাতে তিন্নির মা-বাবা প্রকৃতির ঢাকে সাড়া দিতে গিয়ে দেখে বাড়ির পাশে একটি ডুমুর গাছের সাথে গলায় রশি দিয়ে তিন্নি ঝুলে আছে। পড়ে প্রতিবেশীরা বিষয়টি পুলিশে জানালে রবিবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে গলায় রশি সহ ঝুলন্ত অবস্থায় তিন্নির লাশ উদ্ধার করে। এঘটনায় কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক মনিরুজ্জামান বলেন, একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
কালিয়াকৈরে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার
আপডেট :October 28, 2018
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
