বাংলাভূমি ডেস্ক ॥
পশ্চিমাদের সহযোগিতায় বিদ্রোহীদের হাতে নিহত লিবিয়ার শাসক মুয়াম্মার আল গাদ্দাফির ওপর অবমাননাকর বই লিখে ৬ মাসের কারাভোগের সাজা পেলেন মিশরীয় লেখক আনিস আদ দুগাইদি ও বইটির প্রকাশক মাহমুদ আল মাদলুবি। মিশরের একটি স্থানীয় আদালত তাদের এ কারাভোগের রায় ঘোষণা করে।
গাদ্দাফি পরিবারের ওকিল খালিদ আয যায়দি আল আরাবিয়াকে বলেন, আল আযুজা এলাকার একটি আদালত মুয়াম্মার আল গাদ্দাফির ওপর লেখা বইটিতে আপত্তিজনক শব্দ ব্যবহারের অভিযোগে তাদের এ সাজা দেওয়া হয়। একই সঙ্গে ১০ হাজার পাউন্ডও জরিমানা করা হয়।
তিনি জানান, বইটিতে গাদ্দাফিকে গালিগালাজ করা হয়। বইটি নাম দেওয়া হয়েছে ‘হেকায়াতি মায়া ইবনে হারাম’ অর্থাৎ ‘হারামজাদার সঙ্গে আমার গল্প’। বইটি প্রকাশ হওয়ার পর গাদ্দাফির পরিবার মিশরীয় আদালতে বইটির লেখক ও প্রকাশকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করে। তাদের অভিযোগ মিশরে কিছু মানুষ গাদ্দাফির খ্যাতির ওপর কলঙ্ক লেপনের ষড়যন্ত্র চালাচ্ছে।
