Skip to content

কাপাসিয়ার নদী থেকে অজ্ঞাতনামা মহিলার লাশ উদ্ধার

কাপাসিয়া ব্যুরো ॥
গাজীপুর: কাপাসিয়া উপজেলার তারাগঞ্জ একডালা বাংলা টেক (খলিফার টেক) নামক স্থানে স্থানীয় শীতলক্ষ্যা নদী থেকে আজ সোমবার বিকেলে কাপাসিয়া থানা পুলিশ অজ্ঞাতনামা মহিলার (৩৩) লাশ উদ্ধার করেছে। লাশের গায়ে লাল প্রিন্টের শাড়ি এবং প্রিন্টের বোরকা পড়া ছিল।
থানার এসআই দুলাল মিয়া জানান, উদ্ধারকৃত লাশের মাথায় মারাত্মক আঘাতের চিহ্ন এবং গলায় উড়না প্যাঁচানো ছিল। ধারণা করা হচ্ছে কে বা কারা মহিলাকে হত্যা করে একদিন আগে নদীতে ফেলে দিয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫