Skip to content

মা-মেয়ে খুনের ঘটনায় মামলা

বাংলাভূমি ডেস্ক ॥
চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা এলাকার পাঠানটুলীতে মা-মেয়ে খুনের ঘটনায় মামলা হয়েছে। এতে নিহত পারভীনের স্বামী আবদুল মতিনকে আসামি করা হয়েছে। মঙ্গলবার (৩০ অক্টোবর) মধ্যরাতে নিহত হোসনে আরার মেয়ে ও পারভীনের বড় বোন রেশমি আকতার বাদী হয়ে মামলাটি করেন।

বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) জহির হোসেন বলেন, ‘মা-মেয়েকে শ্বাসরোধে হত্যাকাণ্ডের ঘটনায় নিহত পারভীনের স্বামী আবদুল মতিনকে আসামি করে মামলা হয়েছে। প্রাথমিক অনুসন্ধান শেষে জানা গেছে, পারিবারিক কলহের জেরে স্বামী মতিনের হাতে খুন হয়েছেন স্ত্রী পারভিন আক্তার ও তার মা হোসনে আরা। ঘটনার পর থেকে ঘাতক মতিন পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

মঙ্গলবার দুপুর ১২টার দিকে পাঠানটুলী পশ্চিম মগ পুকুর পাড়ের গায়েবি মসজিদের বিপরীতে আবদুল হালির মালিকানাধীন দোতলা বাড়ির নিচতলায় পাশাপাশি দুটি ঘর থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। সূত্র: জাগোনিউজ

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫