Skip to content

যুক্তরাষ্ট্রে কারাগারে এক গ্যাংস্টারের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক ॥
যুক্তরাষ্ট্রের পশ্চিম ভার্জিনিয়ার কেন্দ্রীয় কারাগারে একজন গ্যাংস্টারের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। জেমস হোয়াইটি বুলগারকে ২০১৩ সালে ১১ টি হত্যার অভিযোগে কারাদ- দেয়া হয়। তবে তিনি তার সঙ্গীদের আঘাতেই নিহত হয়েছেন বলে প্রাথমিক তদন্ত শেষে দাবি করেছে কারা কর্তৃপক্ষ। তাকে ধরতে নিরাপত্তা বাহিনী প্রায় ২ মিলিয়ন ডলারের পুরস্কারও ঘোষণা করেছিল।

নিউইয়র্ক টাইমস জানায়, সিরিয়াল কিলার বুলগারকে প্রায় ১৬ বছর ধরে খোঁজার পর পুলিশ তাকে ক্যালিফোর্নিয়া থেকে ২০১১ সালে গ্রেফতার করে। ৮৯ বছর বয়সী এই কয়েদিকে সম্প্রতি ফ্লোরিডা কারাগার থেকে ভার্জিনিয়ায় স্থানান্তর করা হয়েছে যেখানে ১৩৮৫ জন আসামির বাস। বুলগারের অনেক পূর্ব শত্রু রয়েছে এমনকি প্রতিপক্ষও রয়েছে যারা ভার্জিনিয়া কারাগারে আগে থেকেই বন্দি ছিল বলে কারা কর্তৃপক্ষের তদন্তে বেরিয়ে এসেছে।

উল্লেখ্য, জিমি নামে পরিচিত বুলগারকে গুরুতর অপরাধি হিসেবে পুলিশের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় রাখা হয়েছিল। এমনকি সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার নেতা ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর মার্কিন অপরাধীদের ২০১১ সালের তালিকায় তাকে শীর্ষে রাখা হয়েছিল। যদিও একসময় তিনি মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই এর পুরস্কার প্রাপ্ত তথ্যদাতাও ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫