Skip to content

এবার সমুদ্র উপকূলে মিলবে রাশি রাশি স্বর্ণমুদ্রা!

আন্তর্জাতিক ডেস্ক ॥
যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য উত্তর ক্যারোলিনার একটি সমুদ্র বন্দর থেকে প্রায় ২০ মাইল দূরে খোঁজ মিললো প্রাচীন আমলের স্বর্ণমুদ্রার। স্কুবা ডাইভাররা এই অঞ্চলকে ‘দ্য কপার পট রেক’, বলে উল্লেখ করছেন। সমুদ্র থেকে প্রায় ৫০ ফুট গভীর অঞ্চল এটি। রাজ্যটি মুরেলস ইনলেট থেকে প্রায় ৩৩ কিমি দূরে। ঠিক কোন জায়গায় এই মোহরগুলি রয়েছে, তারই সন্ধান চালাচ্ছে ডুবুরিরা। ২০১৯ সালের মে-জুন মাসের মধ্যেই এই সন্ধান শেষ হওয়া নিয়ে আশাবাদী গবেষকরা।

বিশেষজ্ঞরা অনুমান করছেন, ১৮৪০ সালের জুলাইয়ে উত্তর ক্যারোলিনার একটি জাহাজ ডুবে গিয়েছিল। সেখান থেকেই সমুদ্র উপকূলের কাছে এই স্বর্ণমুদ্রাগুলো মিলছে বলে অনুমান করছেন তারা। স্বর্ণমুদ্রার সন্ধানে নামানো হয়েছে ডুবুরি। শুধু স্বর্ণ নয়, রয়েছে প্রচুর রৌপ্যমুদ্রাও।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, ১৭৮ বছর আগে নভেম্বরে উইলমিংটন থেকে চার্লসটন যাচ্ছিল এসএস নর্থ ক্যারোলিনা নামের ওই জাহাজ। পথে একটি বাষ্পচালিত জাহাজের সঙ্গে ধাক্কা লাগে নর্থ ক্যারোলিনা জাহাজের। জানা গেছে, সংঘর্ষের পর দু’টুকরো হয়ে যায় ক্যারোলিনা। তারপর তলিয়ে যায় সমুদ্র তলদেশে। তবে জাহাজটিতে থাকা যাত্রীদের প্রাণরক্ষা হলেও উদ্ধার করা যায়নি কোন জিনিসপত্র।

ডুবে যাওয়া জাহাজটিতে একজন ধনী যাত্রী ছিলেন। তার কাছেই এসব স্বর্ণমুদ্রাগুলি ছিল বলে জানা যায়। ১৮৪০ সালে স্বর্ণমুদ্রাগুলো হারিয়ে সেই ব্যবসায়ীর প্রায় ১৪ লাখ মার্কিন ডলারের ক্ষতি হয়, যার মূল্য এখন বহুগুণ।

এখনও পর্যন্ত ১০টি মোহর উদ্ধার করা হয়েছে, যার একেকটির মূল্য ৫২ লাখ মার্কিন ডলার।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫