Skip to content

কাপাসিয়ায় জাতীয় যুব দিবস পালিত

আকরাম হোসেন রিপন
স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: “জেগেছে যুব গড়বে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে কাপাসিয়ায় বৃহস্পতিবার সকালে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে ৪৩ যুবক ও যুব মহিলাকে ৩টি ঋণ কর্মসূচিতে ৯ লাখ ৮০ হাজার টাকা প্রদান করা হয়। ৩০ যুবকদের মাঝে মাশরুম বিষয়ক প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ করা হয় এবং আরো ৩০ যুব নারীদের নিয়ে মাশরুম ও সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধের করা নিয়ে বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ ইসমত আরার সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা মোসাঃ শামীমা আখতারের পরিচালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখেন, কাপাসিয়া থানার ইন্সপেক্টর তদন্ত রাজীব কুমার দাস, পরিসংখ্যান কর্মকর্তা আরিফা খাতুন প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫