প্রেস বিজ্ঞপ্তি ॥
গাজীপুর: ৪ নভেম্বর রাত অনুমান ৩টায় র্যাব-১, স্পেশালাইজ কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, জিএমপি, গাজীপুর গাছা থানাধীন মধ্য খাইলকুর, ভালকারটেক এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয় হইতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে অত্র কোম্পানীর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন, (জি), বিএন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ উক্ত এলাকার মোঃ বাবুল মিয়া(৩৫) এর বসত ঘরের শয়ন কক্ষে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ওই এলাকার মৃত তারা মিয়ার পুত্র মোঃ বাবুল মিয়া(৩৫) কে হাতে নাতে গ্রেফতার করা হয়। এ সময় মোঃ বাবুল মিয়া(৩৫) এর পরিহিত লুঙ্গির কোচ হইতে একটি সাদা জিপার ব্যাগে গোলাপি রংঙ্গের ৫০(পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ধৃত বাবুল মিয়াকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ চোরাইপথে বিদেশী মাদক আমদানি করিয়া গাজীপুর জেলার বিভিন্ন স্থানে বিক্রয় করে আসিতেছিল।
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট, মোবাইল ফোন, সীম কার্ড এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
গাজীপুর সিটিতে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেন র্যাব-১
আপডেট :November 4, 2018
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
