Skip to content

গাজীপুরে ৩ হাজার ৭০০ পিস ইয়াবাসহ দুই নারী আটক

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: চান্দনা চৌরাস্তা এলাকা থেকে ৩ হাজার ৭০০ পিস ইয়াবাসহ দুই নারীকে আটক করেছে গোয়েন্দা শাখার পুলিশ(ডিবি)। গত শনিবার সন্ধ্যায় ইয়াবাসহ তাদের আটক করা হয়। আজ রবিবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
আটক দুই নারী হলেন কক্সবাজারের মং চেচিং চাকমার কন্যা কাজল চাকমা (৩৫) ও রং চিং চাকমার কন্যা নিশিনু চাকমা (৩২)।
এ ব্যাপারে গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার (ডিবি) মো. রুহুল আমিন সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার সন্ধ্যায় চান্দনা চৌরাস্তা এলাকায় অভিযান চালায় মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় কাজল ও নিশিনুরের কাছ থেকে ৩ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের আটক করা হয়েছে।

তিনি আরো জানান, এ ব্যাপারে বাসন থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। পরে রবিবার তাদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। কক্সবাজার থেকে ওই দুই নারী বিক্রির উদ্দেশে ইায়াবা ট্যাবলেটগুলো গাজীপুরে নিয়ে আসে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫