এম আব্দুল লতিফ সিদ্দিকী
সিনিয়র স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: শ্রীপুর উপজেলায় মাওনা-চৌরাস্তা এলাকায় মঙ্গলবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চাপায় এক মোটর সাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। নিহত শিহাব উদ্দিন (২২) শ্রীপুর উপজেলার বেরাইদের চালা এলাকার সাইফুল ইসলামের ছেলে।
মাওনা মহাসড়ক থানার ওসি মো. দেলোয়ার হোসেন জানান, শিহাব গাজীপুর সদর উপজেলার শিরিরচালা এলাকায় নানার বাড়ি থেকে জেলা শহরের কাজী আজিম উদ্দিন কলেজে লেখাপড়া করতেন। তিনি ওই কলেজের ¯œাতক (সম্মান) দ্বিতীয় বর্ষে ছাত্র ছিলেন। সোমবার দুপুরে সদর উপজেলা থেকে মোটর সাইকেল চালিয়ে শ্রীপুর উপজেলায় যাওয়ার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মাওনা-চৌরাস্তা উড়ন্ত সেতুর দক্ষিণ পাশে পৌঁছালে একইগামী একটি বাস ওই মোটার সাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে শিহাব মারা যান।
গাজীপুরে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
আপডেট :November 6, 2018
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
