Skip to content

কালিয়াকৈরে বিপুল পরিমান মাদক উদ্ধার গ্রেফতার ৯

কালিয়াকৈর ব্যুরো \
গাজীপুর: কালিয়াকৈরে ৭০৫পিচ ইয়াবা এবং ৩০পুড়িয়া হেরোইনসহ ৯জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, উপজেলার সেজাবহ এলাকার মৃত জলিল মিয়ার ছেলে তোফাজ্জলকে(৩৬)১০পিচ ইয়াবা, সানাইদারপাড়া এলাকার মৃত বাবুল মিয়ার ছেলে বরকতকে (৩০) ৮পিচ ইয়াবা, ভান্নারা এলাকার সুজন মিয়ার স্ত্রী শাহনাজকে (৩৫) ৫২পিচ ইয়াবা, রাখালিয়াচালা সোলায়মান মিয়ার বাড়ির ভাড়াটিয়া শওকত আলীর ছেলে শাহিন আলমকে (২৫) ১৫ পিচ ইয়াবা, সফিপুর বেকারি মোড় এলাকার মোস্তাফিকুর রহমানের ছেলে মহসিনকে (২৬) ১০পিচ ইয়াবা, নৈহাটি এলাকার আ:বাছেদ মিয়ার ছেলে জসিম কে(৩২) ২০গ্রাম পুড়িয়া, শাহবাজপুর এলাকার ননী গোপাল গোস্বামীর ছেলে সুজিত গোস্বামী কে (৩৭) ১০পুড়িয়া, কারল সুরিচালা এলাকার হারিছুজ্জামানের ছেলে সবুজ কে (২৬) ৬০০পিচ ইয়াবা, চান্দরা পলানপাড়া এলাকার মৃত মাইনুদ্দিনের ছেলে ছলিম কে (৫০) ১০পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।
এঘটনায় কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আলমগীর হোসের মজুমদার বিষয়টি নিশ্চত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে ৯টি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে আসামীদের গাজীপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫