Skip to content

ফ্রান্সে ভবন ধসে নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক ॥
ফ্রান্সের দক্ষিণাঞ্চলের মার্সেলে শহরে দুটি ভবন ধসে অন্তত ৮ জনের প্রাণহানি ঘটেছে। মঙ্গলবার ধসে পড়া ভবনের ভেতর থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

বন্দর নগরী মার্সেলের ওই দুটি ভবন সোমবার সকালের দিকে আচমকাই ধসে পড়ে। উদ্ধারকারীরা ভবনের ধ্বংসাবশেষের নিচে চাপা পড়া বাসিন্দাদের উদ্ধারে রাতভর অভিযান পরিচালনা করেন। পরে মঙ্গলবার একজনের মরদেহ উদ্ধার করা হয়।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফি ক্যাস্টানার বলেছেন, ভবন দুটির অন্তত ৫ থেকে ৮ বাসিন্দা এখনো নিখোঁজ রয়েছেন। কর্তৃপক্ষ চাপা পড়াদের অবস্থান শনাক্তে কাজ করছে।

ঘটনাস্থলে পরিদর্শনে গিয়ে ক্যাস্টানার বলেন, এখন আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জীবন বাঁচানো। প্রথম দফায় উদ্ধার অভিযান পরিচালনা করার সময় আমরা ধ্বংসস্তুপের ওপরে কিছু ফাঁকা গর্ত পেয়েছে। আর এ থেকে আশা করছি, হয়তো কাউকে জীবিত উদ্ধার করা যেতে পারে।

মার্সেলের প্রসিকিউটর জাভিয়ার তারাবেক্স বলেছেন, ধ্বংসাবশেষের নিচ থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তার পরিচয় এখনো জানা যায়নি। সূত্র : এএফপি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫