ইব্রাহিম সরকার
স্টাফ রিপোর্টার \
গাজীপুর: জয়দেবপুর থানার ওপেন হাউজ-ডেতে অপরাধী নিধন করতে সব সময় পুলিশ বাহিনী জনগণের সাথে আছে জানিয়ে পুলিশ সুপার সামসুন্নাহার বলেন, নির্বাচনকে সামেন রেখে কোন ধরনের অপতৎপরতা বরদাস্ত করা হবে না। জনগণের জান-মালের নিরাপত্তা বিধানে কোন রকম ছাড় দেয়া হবে না। সোমবার থানার অফিসার ইনচাজ আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সন্ত্রাস, চাঁদাবাজ, ভূমি জবরদখলকারী সমাজে যত উচুতলার ব্যক্তি হউন না কেন কোন রকম ছাড় দেয়া হবে না। মাদক, বাল্যবিবাহ, নারী নির্যাতনের ব্যাপারে জিরো টলারেন্স। জুয়ারি, ইভটিজারদের কঠোরভাবে দমন করা হবে। অনুষ্ঠানে অগত বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ সমস্যার কথা শোনেন এবং এ বিষয়ে সমাধানে প্রয়োজনীয় নির্দেশনা ও আইনি ব্যাখ্যা তুলে ধরেন।
এ ব্যাপারে ভাওয়ালগড় ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোঃআবু-বকর সিদ্দিক বলেন, গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহারের নির্দেশনায় আমরা আমাদের এই ইউনিয়নের সকল প্রকার অপরাধ দমক করাবো।
বাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আক্তারুজ্জামান শুক্কুর বলেন, বাড়িয়া পুলিশ ফাঁড়ি’র তে জি.ডি নেয়ার ব্যাপারে দাবী জানালে পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম এ ব্যাপারটা সমধান করে দিলেন।
ওপেন হাউজ ডে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সমস্যা তোলে ধরে বক্তব্য রাখেন মির্জাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সফি, ভাওয়ালগড় ইউনিয়নের আ’লীগ যুগ্ন আহব্বায়ক শেখ মোঃ এমদাদুল হক, পিরুজালী ইউনিয়ন যুবলীগ সভাপতি জালাল উদ্দিন, জেলা আওয়ামী মহিলা লীগ সাংগঠনিক সম্পাদক সাহিদা আক্তার, জেলা যুবলীগের আহব্বায়ক কমিটির সদস্য মোঃ বেলায়েদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান আল মাহমুদ, সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গাজীপুর সদর থানা সার্কেল অফিসার তুফাজ্জল হক, জয়দেবপুর থানার ইন্সপেক্টর তদন্ত মোহাম্মদ আলী জিন্নাহ, ইন্সপেক্টর অপারেশন সাখাওয়াৎ হোসেন, হোতাপাড়া পুলিশ ফাঁড়ীর ইনচার্জ মোজাহিদুল ইসলাম।
কোন অপশক্তিকে মাথা চাড়াতো দুরের কথা উকি দিতেও দেওয়া হবে না: পুলিশ সুপার
আপডেট :November 6, 2018
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
