Skip to content

কাপাসিয়ায় বিলবোর্ড প্রচার সামগ্রী উচ্ছেদ

আকরাম হোসেন রিপন
কাপাসিয়া ব্যুরো ॥
গাজীপুর: আজ আসন্ন জাতীয় একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-৪ কাপাসিয়া নির্বাচনী এলাকায় বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী প্রচার সম্বলিত বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও পোস্টার সকাল থেকে উচ্ছেদ শুরু করেছে উপজেলা প্রশাসন।
জানা যায়, সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ইসমত আরার নেতৃত্বে সকালে কাপাসিয়া শহর এলাকার বিভিন্ন সড়কের আশেপাশে প্রর্দশিত বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও পোস্টারসহ সকল প্রচার সামগ্রী উচ্ছেদ কার্যক্রম শুরু করা হয়। এ সময় কাপাসিয়া উপজেলা চেয়ারম্যান খন্দকার আজিজুর রহমান পেরাসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর গাজীপুরের জেলা প্রশাসক ও রির্টানিং অফিসার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর নির্বাচনী আচরণ বিধি প্রতিপালনের জন্য এসব অবৈধ প্রচার সামগ্রী অপসারণ করার নির্দেশনা দিয়ে গণ বিজ্ঞপ্তি জারির পর প্রশাসন তা কার্যকর শুরু করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং কর্মকর্তা মোসাঃ ইসমত আরা বলেন, আমরা আজ উচ্ছেদ শুর করেছি। পর্যায়ক্রমে নির্ধারিত সময়ের মধ্যে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও পোস্টারসহ সকল প্রচার সামগ্রী উচ্ছেদ/অপসারণ সম্পন্ন করা হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫