Skip to content

অমিতাভ-আমিরকে অপমান করার ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক ॥
আলোচনার রানি বললেও ভুল হবে না রাখি সাওয়ান্তকে। কাজ না থাকলেও আলোচনার অভাব কোনোদিনই হয়নি বলিউডের এই তারকার। একেকবার একেক ইস্যু তৈরি করেন তিনি। সেটা নিয়ে মেতে থাকে সবাই।

এবার ভিডিওতে এসে বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন ও মিস্টার পারফেকশনিস্ট আমির খানকে অপমান করে মন্তব্য করলেন। আর সে নিয়ে চলছে হৈ চৈ।

সোশ্যাল মিডিয়ায় ‘থাগস অব হিন্দুস্তান’ নিয়ে অনেকেই বিরক্তি প্রকাশ করছেন। এবার ছবিটি নিয়ে প্রতিক্রিয়া দেখালেন রাখি। এই ছবিটিকে আলোচনায় আসার খোরাক করলেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি রাখি সাওয়ান্তের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে তিনি জানান, ‘থাগস অফ হিন্দুস্তান’-এ প্রত্যেক অভিনেতা-অভিনেত্রীরাই মেকআপ ছাড়া অভিনয় করেছেন। খুব সুন্দর অভিনয় করেছেন তারা। মেকআপ ছাড়া আগে এমন অভিনয় দেখা যায়নি। প্রত্যেকে স্বামীর উচিত এই সিনেমাটি তাদের স্ত্রীকে দেখানো। না হলে ওই মহিলারা আত্মহত্যাও করতে পারেন।’

অমিতাভ বচ্চন ও আমির খানকে খোঁচা মেরে রাখির এই ভিডিও ভাইরাল হতে বেশি সময় নেয়নি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫