Skip to content

চিকিৎসকের ফাঁসির দাবিতে রাজপথে চলচ্চিত্রকর্মীরা

বিনোদন ডেস্ক ॥
চিকিৎসকের ভুলে দুটো কিডনি হারানো মায়ের মৃত্যুর প্রতিবাদে তার সন্তান চলচ্চিত্র পরিচালক রফিক শিকদার সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করে আসছেন। বিষয়টি গণমাধ্যমে এসেছে বহুবার। এবার রফিক শিকদারের মায়ের অকালমৃত্যুর প্রতিবাদে সংশ্লিষ্ট চিকিৎসকের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে চলচ্চিত্র পরিবার।গত ৩১ অক্টোবর রাতে মৃত্যুবরণ করেন চলচ্চিত্র পরিচালক রফিক শিকদার এবং ফটোগ্রাফার শফিক আহসানের মা রওশন আরা।

শনিবার এই ডাক্তারের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য মাঠে নামে চলচ্চিত্র পরিবার। এদিন সকাল ১১টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন তারা।

রফিক শিকদারের দাবি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বাম কিডনির অপারেশন করাতে গেলে ডা. দুলাল তার মায়ের দুটো কিডনিই কেটে রেখে দেন। রোগীর অবস্থার অবনতি হলে অন্য হাসপাতালে নিয়ে সিটি স্ক্যান করার পর কিডনি চুরির এই রহস্য উদঘাটিত হয়।

এদিকে মানববন্ধন থেকে ঘোষণা দেয়া হয়েছে, কিডনি চুরি ও এই অপমৃত্যুর ব্যাপারে দ্রুত গ্রহণযোগ্য কোনও ব্যবস্থা নেয়া না হলে পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে সমাবেশ করা হবে। মানববন্ধনে উপস্থিত ছিলেন ঢাকাই সিনেমা অঙ্গণের মানুষরা।

ঢালিউডে অভিষেক রফিক শিকদারের ‘ভোলা তো যায় না তারে’ ছবির মাধ্যমে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫