এম.আব্দুল লতিফ সিদ্দিকী
সিনিয়র স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর ঃ গাজীপুর সিটি-কর্পোরেশনের বঙ্গতাজ অডিটরিয়ামে সোমবার সকালে কর অঞ্চলের আয়োজনে সেরা করদাতাগণকে সম্মাননা ও সনদপত্র প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

গাজীপুর কর অঞ্চলের কর-কমিশনার মোঃ আলী আজগরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এ মাননান। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, জিএমপি উপ-পুলিশ কমিশনার কে এম আরিফুল হক, গাজীপুর ট্যাক্সেস বার এসোসিয়েশনের সভাপতি মোঃ আহসান উল্লাহ অন্তু, অতিরিক্ত কর-কমিশনার মোঃ শাহদাত হোসেন শিকদার, সেরা করদাতা মোঃ মোবারক হোসেন, ড. শরিফুল ইসলাম রিপন, ও আশরাফ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে টাঙ্গাইল, গাজীপুর ও গাজীপুর সিটি’র মোট ২১জনকে সেরা করদাতা হিসাবে সম্মাননা ও সনদপত্র প্রদান করা হয়েছে। গাজীপুর বঙ্গতাজ অডিটরিয়ামে আগামী ১৩ হতে ১৬ নভেন্বর পর্যন্ত চারদিন ব্যাপি আয়কর মেলা অনুষ্ঠিত হবে।
