Skip to content

মা লাঙ্গলে, ছেলে নৌকায়

বাংলাভূমি ডেস্ক ॥
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ আসন থেকে রোববার জাতীয় পার্টির মনোনয়ন ফরম নেন অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি। তিনি দলের লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে লড়বেন।

আর ঢাকা-১১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেতে আবেদন জমা দিয়েছেন তার ছেলে শামীম ইসলাম, যিনি যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক।

সোমবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি এবং এদিনই জমা দেন। মনোনয়ন পেলে তিনি নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নেবেন।

এর আগে গতকাল রোববার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কাছ থেকে মনোনয়ন ফরম গ্রহণ করেন অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি। ওই অনুষ্ঠানে এরশাদ বলেন, নির্বাচনী যাত্রা শুরু হলো। জয়ের মাধ্যমেই তা শেষ হবে। সবার সহযোগিতা চাই। সূত্র: জাগোনিউজ

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫