Skip to content

গাজীপুরে আয়কর মেলার উদ্বোধন

মুহাম্মদ আতিকুর রহমান
স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর চার দিনব্যাপি আয়কর মেলার উদ্বোধন করা হয়েছে।
১৩ নভেম্বর মঙ্গলবার সকালে গাজীপুর টাউনের রথখোলাস্থ বঙ্গতাজ অডিটরিয়াম প্রাঙ্গনে প্রধান অতিথি গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব এ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম ওই মেলার উদ্বোধন করেন।

SAMSUNG CAMERA PICTURES

উদ্বোধনী অনুষ্ঠানে কর অঞ্চল-গাজীপুরের কর কমিশনার মোঃ আলী আজগরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্বদ্যিালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া, কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা (উত্তর) এর কমিশনার মিজ্ জাকিয়া সুলতানা, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ওয়াই এম বেলালুর রহমান, গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, গাজীপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি এ্যাডভোকেট মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার, গাজীপুর ট্যাক্সেস বার এসোসিয়েশনের সভাপতি মোঃ আহসান উল্লাহ অন্তু প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিদর্শী রেঞ্জ-১, কর অঞ্চল-গাজীপুরের অতিরিক্ত কর কমিশনার শাহদাৎ হোসেন সিকদার।
পরে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব এ্যাভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম পায়রা ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন। উদ্বোধন শেষে সভাপতি অতিথিগণকে নিয়ে আয়কর মেলার বিভিন্ন স্টল সমূহ ঘুরে দেখান ও মেলার আগত করদাতাগণের সাথে মতবিনিময় করেন।
আয়োজকরা জানান, ১৩ নভেম্বর মঙ্গলবার থেকে ১৬ নভেম্বর শুক্রবার পর্যন্ত অনুষ্ঠিতব্য আয়কর মেলা প্রতিদিন সকাল ১০টা হতে বিকাল ৫টা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে অনুষ্ঠিত হবে। করদাতাগণ আয়কর মেলায় ২০১৮-১৯ বর্ষের আয়কর রিটার্ন জমা, ই-টিন রেজিস্ট্রেশন করতে পারবেন এবং করদাতাগণ মেলায় স্থাপিত সোনালী, জনতা ও বেসিক ব্যাংকের বুথ এর মাধ্যমে তাদের আয়কর জমা দিতে পারবেন। অনলাইনে রিটার্ন দাখিলের জন্য User ID ও Password প্রদান, মেলায় নারী, প্রতিবন্ধী, প্রবীণ ও মুক্তিযোদ্ধা করদাতাগণের জন্য পৃথক কাউন্টার রয়েছে। এছাড়া করদাতাকে আয়কর রিটার্ন পূরণে সহায়তা করার জন্য মেলায় আয়কর কর্মকর্তা পরিচালিত হেল্প ডেক্স রয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫