Skip to content

কালীগঞ্জে লরি কেড়ে নিল মাদ্রাসা শিক্ষার্থীর প্রাণ

কালীগঞ্জ ব্যুরো ॥
গাজীপুর: জাঙ্গালিয়া থেকে মোটরসাইকেলে মাদ্রাসার শিক্ষার্থী মো. সাহেদ (১৫) তার সাথে দুই আরোহী নিয়ে কালীগঞ্জের উদ্দেশ্যে আসছিল। আজ বুধবার সকালে বক্তারপুর বাজার অতিক্রম করে পৈলানপুর এলাকায় বটগাছ মোড় নামকস্থানে পৌঁছলে দ্রুতগতির লরি সাহেদের মোটরসাইকেলে স্বজোরে আঘাত করে। এতে সাহেদ সহ দুই আরোহী ছিটকে পিচের রাস্তায় পড়ে যায়। মাথায় আঘাতপ্রাপ্ত ও প্রচুর রক্তক্ষরণে ঘটনাস্থলে মাদ্রাসার শিক্ষার্থী সাহেদ মারা যায়।
গুরুতর আহত অপর দুই মোটরসাইকেল আরোহী রাস্তায় পড়ে থাকে। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্রো নিয়ে আসলে চিকিৎসক আহত শাহিন মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আহত আরেক আরোহী সালাউদ্দিনকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি চলে যায়।
নিহত মোঃ সাহেদ জাঙ্গালিয়া মাদ্রাসার ৯ম শ্রেণির শিক্ষার্থী ও কাউলিতা গ্রামের মোঃ শাহিন মুন্সীর ছেলে। আহত দুইজন হলেন একই ইউপির জাঙ্গালিয়া গ্রামের সোলায়মান হোসেনের ছেলে মোঃ সালাউদ্দিন (১৮) ও দড়ি জাঙ্গালিয়া গ্রামের মোঃ অলিউল্লাহর ছেলে মোঃ শাহিন (১৭)। পরে নিহতের স্বজনরা সাহেদের লাশ বাড়ি নিয়ে যায়।
সড়ক দূর্ঘটনায় সাহেদের নিহত হওয়ার সত্যতা স্বীকার করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর মিয়া বলেন, এ সংক্রান্ত ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫